ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের ফলে বাচ্চাদের সর্দি-কাশি লেগেই থাকে। বুকে কফ জমে বড় ধরনের রোগ হওয়ার আগেই সতর্ক থাকুন।
বড় নেবুলাইজারের তীব্র শব্দে বাচ্চারা ভয় পায়, আতঙ্কিত হয়ে কান্নাকাটি ও হাত-পা ছুড়তে থাকে। ফলে বাচ্চা ঘুমানো অবস্থায় এটি ব্যবহার করা একদমই অসম্ভব।
এগুলো কেবল বিদ্যুতেই চলে। তাই হঠাৎ লোডশেডিং হলে সঠিক সময়ে বাচ্চার ওষুধের ডোজ শেষ করা যায় না।
আকৃতিতে বড় ও ভারী হওয়ায় ঘরের বাইরে বা ভ্রমণের সময় সাথে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব।
এগুলো কম্প্রেসর দিয়ে বাতাসে উচ্চচাপ তৈরি করে ওষুধ স্প্রে করে। ফলে ওষুধের অর্ধেকেরও বেশি অংশ বাতাসের সাথে উড়ে নষ্ট হয়ে যায়।
এতে উচ্চচাপের বাতাস লাগে না। এটি ওষুধকে ৫ মাইক্রোমিটারেরও ছোট অতি সূক্ষ্ম কণায় রূপান্তর করে (যা সাধারণ মেশিনের চেয়ে ১০ গুণ ছোট)। ফলে প্রতিটি ফোঁটা ওষুধ সরাসরি বাচ্চার ফুসফুসে পৌঁছায় এবং কোনো অপচয় হয় না।
চালু থাকা সময় খুব বেশি শব্দ হয় না। তাই বাসায় ব্যবহার করার সময় বিরক্তি হয় না। শব্দ না হওয়ায় শিশুকে ব্যবহার করানো তুলনামূলক সহজ হয়।
সাধারণ AA (পেন্সিল) ব্যাটারি দিয়ে যেকোনো জায়গায় সহজেই চালানো যায়। এছাড়া সাথে থাকা টাইপ-সি ক্যাবল দিয়ে পাওয়ার ব্যাংক অথবা মোবাইলের চার্জার দিয়ে চালানো যায়। (এছাড়া SL-W302 মডেলটিতে রয়েছে বিল্ট-ইন শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি)।
সঙ্গে আছে বড়দের জন্য একটি বড় মাস্ক এবং শিশুদের জন্য একটি ছোট মাস্ক। যেকোনো বয়সের মানুষের অ্যাজমা, হাঁপানি কিংবা শ্বাসকষ্টজনিত যেকোনো সমস্যায় এটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী।
আকারে ছোট হওয়ায় হাতে ধরে রাখা সহজ। ব্যাগে বা প্রয়োজন হলে পকেটেও রাখা যায়।
অর্থাৎ নেবুলাইজার ব্যবহারের জন্য প্রয়োজনীয় সব পাচ্ছেন একসঙ্গে।
শুধু ডাক্তারের পরামর্শ দেওয়া নির্ধারিত তরল ওষুধ ব্যবহার করুন।
প্রতিবার ব্যবহারের পর নেবুলাইজার পরিষ্কার করে রাখুন। এতে যন্ত্রটি ভালো থাকবে।
নেবুলাইজার কোনো রোগের চিকিৎসার বিকল্প নয়। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
কুরিয়ারের অসাবধানতার কারণে প্রোডাক্টে কোনো ক্ষতি হলে অথবা হাতে পাওয়ার পর ৭ দিনের মধ্যে যেকোনো সমস্যা দেখা দিলে সম্পূর্ণ ফ্রিতে নতুন আরেকটি প্রোডাক্ট পরিবর্তন (Replacement) করে নিতে পারবেন।
পরবর্তী ৬ মাসের মধ্যে যেকোনো পারফরম্যান্স বা প্রযুক্তিগত সমস্যায় পাচ্ছেন ফ্রি সার্ভিসিংয়ের সুবিধা। (শর্ত প্রযোজ্য)
এই মডেলটিতে রয়েছে শক্তিশালী বিল্ট-ইন রিচার্জেবল ব্যাটারি। বারবার ব্যাটারি বদলানোর ঝামেলা ছাড়াই, মাত্র একবার ফুল চার্জ দিলেই সহজেই ৫ থেকে ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যায়।
বাসায় ব্যবহারের জন্য মোবাইল চার্জার দিয়ে সরাসরি চালানো যাবে। এছাড়া বাইরের ভ্রমণের সময় ব্যবহারের জন্য পাওয়ার ব্যাংক অথবা ২টি পেন্সিল (AA) ব্যাটারি।